গল্পের পোকা
Banner Scenery
হোম>ইশপের গল্প

কুকুর আর তার ছায়া

👤লেখক: গল্পের পোকা
|
🕒 মিনিট পড়ার সময়
|
📁ইশপের গল্প
কুকুর আর তার ছায়া — ছবি 1

একদিনের কথা।

একটি কুকুর কোথা থেকে যেন এক টুকরো মাংস পেয়ে গেল। আহা! মাংসটা দেখে তার কী যে আনন্দ!

সে মাংসের টুকরোটা মুখে শক্ত করে ধরে বাড়ির দিকে রওনা হলো।

মনে মনে সে ভাবল, "বাড়ি গিয়ে আরামে বসে মাংসটা খাব। মজা হবে! হুমম... কী সুস্বাদু হবে!"

কুকুর আর তার ছায়া — ছবি 2

পথে পড়ল একটা ছোট্ট ঝরনা। ঝরনার ওপর দিয়ে একটি কাঠের পাটাতন পাতা ছিল।

কুকুরটি ধীরে ধীরে পাটাতনের ওপর দিয়ে হাঁটতে লাগল।

হঠাৎ সে নিচে পানির দিকে তাকিয়ে দেখল—

"ওমা! আরেকটা কুকুর!"

আর সেই কুকুরটির মুখেও রয়েছে এক টুকরো মাংস!

আসলে সেটা ছিল পানিতে দেখা তার নিজের ছায়া। কিন্তু বেচারা কুকুর সেটা বুঝতে পারল না।

কুকুর আর তার ছায়া — ছবি 3

সে মনে মনে ভাবল, "আরে বাহ! ওর মাংসের টুকরোটাও যদি আমি নিতে পারি, তাহলে তো আমার কাছে দুটো মাংস হবে!"

লোভে পড়ে কুকুরটি পানির ভেতরের সেই "কুকুরটির" মাংস ছিনিয়ে নিতে— "ঘ্যাঁও!"

বলে মুখ বাড়িয়ে দিল।

কুকুর আর তার ছায়া — ছবি 4

কিন্তু ঠিক তখনই তার নিজের মুখের মাংসের টুকরোটি—

ছপাৎ!

পানিতে পড়ে গেল!

কুকুরটি অবাক হয়ে পানির দিকে তাকিয়ে রইল।

কিন্তু মাংস কোথায়?

নেই!

সে নিজের মাংসটুকুও হারিয়ে ফেলল।

গল্পের শিক্ষা

অতিরিক্ত লোভ করতে গেলে হাতে থাকা জিনিসটুকুও হারিয়ে যেতে পারে। তাই অন্যের জিনিসের দিকে লোভ না করে, যা আছে তা নিয়ে খুশি থাকা ভালো।

Footer Scenery